Edit Content
আমাদের পরিচিতি

আসসালামু আলাইকুম । মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্সটিটিউটের ভার্চুয়াল ক্যাম্পাসে আপনাকে স্বাগতম।

মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্সটিটিউট দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে বিশুদ্ধ কুরআন শিক্ষা সহ পূর্ণাঙ্গ দ্বীন শেখার একটি অনন্য মাধ্যম।

এখানে থাকছে সুদক্ষ ও অভিজ্ঞ আলেম-আলেমাগণের তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা সহ পূর্ণাঙ্গ দ্বীন শেখার বিশেষ ব্যবস্থা। 

আরো রয়েছে তাফসীর, হাদিস, ফিকহ, আক্বায়েদ সহ বিষয়ভিত্তিক বিভিন্ন অনলাইন লাইভ ক্লাস ও রেকর্ড কোর্সসমূহ।

১. বিশুদ্ধ জ্ঞানের প্রসার – কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দ্বীনী শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া।

২. সহজ ও আকর্ষণীয় শিক্ষা – এনিমেটেড ভিডিও ও মডার্ন লার্নিং ম্যাটেরিয়ালের মাধ্যমে শিক্ষাকে রোচনীয় ও কার্যকর করা।

৩. বাস্তব জীবনে প্রয়োগ – অর্জিত জ্ঞান যেন প্রতিটি শিক্ষার্থী দৈনন্দিন জীবনে আমল করতে পারে, তা নিশ্চিত করা।

১. কুরআন ও হাদিসের বিশুদ্ধ শিক্ষা নিশ্চিত করা – হিফজ, তাফসীর ও হাদিস কোর্সের মাধ্যমে।

২. আকিদাহ ও ফিকহের সঠিক ধারণা দেওয়া – বিদ‘য়াত ও ভ্রান্ত মতবাদ থেকে মুক্ত রেখে।

৩. সব বয়সী ও লিঙ্গের জন্য পৃথক ব্যবস্থা তৈরি করা – শিশু, প্রাপ্তবয়স্ক ও নারীদের জন্য আলাদা কোর্সের আয়োজন।

৪. আধুনিক টেকনোলজি ব্যবহার করে শিক্ষাকে উন্নত করা – মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন ও ভিডিও লেকচারের মাধ্যমে।

৫. প্রত্যেককে দ্বীনী জ্ঞানে সক্ষম ও আমলদার বানানো – যাতে তারা নিজেও শিখে, অন্যদেও শেখাতে পারে।

আমাদের লক্ষ্য

আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ ইসলামী জ্ঞান প্রচার ও প্রসারের মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে ‘মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্সটিটিউট’। যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ দ্বীন শেখানো হয়।

আমাদের লক্ষ্য হল— ইসলামী শিক্ষাকে বিশুদ্ধতম উপায়ে, সহজ, আকর্ষণীয় ও কার্যকরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে প্রত্যেকে সহজেই বিশুদ্ধভাবে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।

আমাদের একাডেমিতে আপনি পাবেন

✅ বিশুদ্ধ কুরআন শিক্ষা ও হিফজুল কুরআন কোর্স

✅ কুরআন অনুধাবন ও তাফসীর কোর্স

✅ ইসলামী ফিকহ, আকিদাহ ও হাদিস শিক্ষা কোর্স

✅ শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথক কোর্স

✅ নারীদের জন্য আলাদা ব্যবস্থা

✅ এনিমেটেড ও মোশন ভিডিওসহ আকর্ষণীয় লার্নিং ম্যাটেরিয়াল

কেনো আমাদের ইন্সটিটিউট বেছে নিবেন?

সুযোগ্য ইন্সট্রাক্টর প্যানেল

আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ আলেম-আলেমা, যাদের নিবিড় তত্ত্বাবধানে আপনি দ্বীনের যে কোনো বিষয়ের উপর পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন।

✅অনলাইন লাইভ ক্লাস

প্রতিটি ক্লাস অনলাইনে লাইভ নেওয়া হয়, ফলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে প্রশ্ন করে বুঝে নেওয়ার সুযোগ পাবেন।

✅বিষয়ভিত্তিক কোর্সের সমাহার

দ্বীনের মৌলিক সকল বিষয়ের ওপর সাধারণ ক্লাসের পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন বিশেষ কোর্সের ব্যবস্থাও রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে, ইনশাআল্লাহ।

নিজের সুবিধামতো সময়ে শেখা

সবগুলো ক্লাসের রেকর্ড সংরক্ষণ করা হয়, ফলে আপনি কোনো কারণে ক্লাস মিস করলেও পরবর্তীতে নিজের সুবিধামতো সময়ে ক্লাসের পড়া শিখে নিতে পারবেন।

✅নিজেকে যাচাই করার সুযোগ

প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি কুইজ প্রশ্নের মাধ্যমে স্ব-মূল্যায়নের সুযোগও রয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই নিজেকে যাচাই করতে পারবেন।

✅একক ও গ্রুপভিত্তিক পড়ার সুযোগ

গ্রুপভিত্তিকভাবে পড়ার সুযোগ রয়েছে, পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট একজন উস্তায বা উস্তাযার তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে পড়ার বিশেষ সুবিধাও রয়েছে।

✅আলাদা উস্তায-উস্তাযা প্যানেল

আমাদের রয়েছে সম্পূর্ণ আলাদা শিক্ষক ও শিক্ষিকা প্যানেল এবং নারীদের জন্য নারী শিক্ষিকার ব্যাবস্থা, যাতে শিক্ষার্থীরা সম্পূর্ণ পর্দার সহিত স্বাচ্ছন্দ্যে পড়তে পারে এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য দ্বীনি শিক্ষা সহজ হয়।

✅কোর্স সার্টিফিকেট প্রদান

কোর্স শেষে বিশেষ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী।

ইন্সটিটিউটের উদ্দেশ্য

আমাদের বিশেষত্ব
প্রতিষ্ঠাতা ও পরিচালক

হাফেজ মাওলানা মুফতি হাবিবুল মুরসালিন

দাওরায়ে হাদীস (তাকমিল), তাখাসসুস ফিল ফিক্হিল ইসলামী,
স্নাতক (ইংরেজি বিভাগ), স্লাতক (অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ),
ইন্সট্রাক্টর: উচ্চতর আরবী ভাষা , সাহিত্য ও ফরজে আইন কোর্স

শিক্ষকমন্ডলী

হাফেজ মাওলানা ক্বারী নিয়ামাতুল্লাহ শেখ

দাওরায়ে হাদিস (আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ব্যাংক কলোনী)

মাওলানা হাফেজ মুফতি রুহুল্লাহ

দাওরায়ে হাদিস, জামিউল উলুম মিরপুর-১৪
তাখাসসুস (মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা)

হাফেজ মাওলানা আবু বকর

দাওরায়ে হাদিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ি, ঢাকা

--

—–

আলেমা বিনতে আব্দুল মান্নান

দাওরায়ে হাদিস, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসা , লাধুরচর , নারায়নগঞ্জ

আলেমা বিনতে মুফিজুল ইসলাম

দাওরায়ে হাদিস, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসা , লাধুরচর , নারায়নগঞ্জ

আলেমা ক্বারিয়া বিনতে রুহুল আমিন

দাওরায়ে হাদিস, আবিদাতুন নিসা মহিলা মাদ্রাসা, ভাটারা, ঢাকা

--

—–

0
    0
    কোনো কোর্স নেইReturn to Courses