আসসালামু আলাইকুম । মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্সটিটিউটের ভার্চুয়াল ক্যাম্পাসে আপনাকে স্বাগতম।
মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্সটিটিউট দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে বিশুদ্ধ কুরআন শিক্ষা সহ পূর্ণাঙ্গ দ্বীন শেখার একটি অনন্য মাধ্যম।
এখানে থাকছে সুদক্ষ ও অভিজ্ঞ আলেম-আলেমাগণের তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা সহ পূর্ণাঙ্গ দ্বীন শেখার বিশেষ ব্যবস্থা।
আরো রয়েছে তাফসীর, হাদিস, ফিকহ, আক্বায়েদ সহ বিষয়ভিত্তিক বিভিন্ন অনলাইন লাইভ ক্লাস ও রেকর্ড কোর্সসমূহ।
১. বিশুদ্ধ জ্ঞানের প্রসার – কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দ্বীনী শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া।
২. সহজ ও আকর্ষণীয় শিক্ষা – এনিমেটেড ভিডিও ও মডার্ন লার্নিং ম্যাটেরিয়ালের মাধ্যমে শিক্ষাকে রোচনীয় ও কার্যকর করা।
৩. বাস্তব জীবনে প্রয়োগ – অর্জিত জ্ঞান যেন প্রতিটি শিক্ষার্থী দৈনন্দিন জীবনে আমল করতে পারে, তা নিশ্চিত করা।
১. কুরআন ও হাদিসের বিশুদ্ধ শিক্ষা নিশ্চিত করা – হিফজ, তাফসীর ও হাদিস কোর্সের মাধ্যমে।
২. আকিদাহ ও ফিকহের সঠিক ধারণা দেওয়া – বিদ‘য়াত ও ভ্রান্ত মতবাদ থেকে মুক্ত রেখে।
৩. সব বয়সী ও লিঙ্গের জন্য পৃথক ব্যবস্থা তৈরি করা – শিশু, প্রাপ্তবয়স্ক ও নারীদের জন্য আলাদা কোর্সের আয়োজন।
৪. আধুনিক টেকনোলজি ব্যবহার করে শিক্ষাকে উন্নত করা – মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন ও ভিডিও লেকচারের মাধ্যমে।
৫. প্রত্যেককে দ্বীনী জ্ঞানে সক্ষম ও আমলদার বানানো – যাতে তারা নিজেও শিখে, অন্যদেও শেখাতে পারে।
আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ ইসলামী জ্ঞান প্রচার ও প্রসারের মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে ‘মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ ইন্সটিটিউট’। যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ দ্বীন শেখানো হয়।
আমাদের লক্ষ্য হল— ইসলামী শিক্ষাকে বিশুদ্ধতম উপায়ে, সহজ, আকর্ষণীয় ও কার্যকরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে প্রত্যেকে সহজেই বিশুদ্ধভাবে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।
আমাদের একাডেমিতে আপনি পাবেন—
বিশুদ্ধ কুরআন শিক্ষা ও হিফজুল কুরআন কোর্স
কুরআন অনুধাবন ও তাফসীর কোর্স
ইসলামী ফিকহ, আকিদাহ ও হাদিস শিক্ষা কোর্স
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথক কোর্স
নারীদের জন্য আলাদা ব্যবস্থা
এনিমেটেড ও মোশন ভিডিওসহ আকর্ষণীয় লার্নিং ম্যাটেরিয়াল
✅সুযোগ্য ইন্সট্রাক্টর প্যানেল
আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ আলেম-আলেমা, যাদের নিবিড় তত্ত্বাবধানে আপনি দ্বীনের যে কোনো বিষয়ের উপর পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন।
✅অনলাইন লাইভ ক্লাস
প্রতিটি ক্লাস অনলাইনে লাইভ নেওয়া হয়, ফলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে প্রশ্ন করে বুঝে নেওয়ার সুযোগ পাবেন।
✅বিষয়ভিত্তিক কোর্সের সমাহার
দ্বীনের মৌলিক সকল বিষয়ের ওপর সাধারণ ক্লাসের পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন বিশেষ কোর্সের ব্যবস্থাও রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে, ইনশাআল্লাহ।
✅নিজের সুবিধামতো সময়ে শেখা
সবগুলো ক্লাসের রেকর্ড সংরক্ষণ করা হয়, ফলে আপনি কোনো কারণে ক্লাস মিস করলেও পরবর্তীতে নিজের সুবিধামতো সময়ে ক্লাসের পড়া শিখে নিতে পারবেন।
✅নিজেকে যাচাই করার সুযোগ
প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি কুইজ প্রশ্নের মাধ্যমে স্ব-মূল্যায়নের সুযোগও রয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই নিজেকে যাচাই করতে পারবেন।
✅একক ও গ্রুপভিত্তিক পড়ার সুযোগ
গ্রুপভিত্তিকভাবে পড়ার সুযোগ রয়েছে, পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট একজন উস্তায বা উস্তাযার তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে পড়ার বিশেষ সুবিধাও রয়েছে।
✅আলাদা উস্তায-উস্তাযা প্যানেল
আমাদের রয়েছে সম্পূর্ণ আলাদা শিক্ষক ও শিক্ষিকা প্যানেল এবং নারীদের জন্য নারী শিক্ষিকার ব্যাবস্থা, যাতে শিক্ষার্থীরা সম্পূর্ণ পর্দার সহিত স্বাচ্ছন্দ্যে পড়তে পারে এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য দ্বীনি শিক্ষা সহজ হয়।
✅কোর্স সার্টিফিকেট প্রদান
কোর্স শেষে বিশেষ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী।
দাওরায়ে হাদীস (তাকমিল), তাখাসসুস ফিল ফিক্হিল ইসলামী,
স্নাতক (ইংরেজি বিভাগ), স্লাতক (অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ),
ইন্সট্রাক্টর: উচ্চতর আরবী ভাষা , সাহিত্য ও ফরজে আইন কোর্স
দাওরায়ে হাদিস (আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ব্যাংক কলোনী)
দাওরায়ে হাদিস, জামিউল উলুম মিরপুর-১৪
তাখাসসুস (মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা)
দাওরায়ে হাদিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
—–
দাওরায়ে হাদিস, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসা , লাধুরচর , নারায়নগঞ্জ
দাওরায়ে হাদিস, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসা , লাধুরচর , নারায়নগঞ্জ
দাওরায়ে হাদিস, আবিদাতুন নিসা মহিলা মাদ্রাসা, ভাটারা, ঢাকা
—–
নিয়মিত আপডেট পেতে আপনার মেইল দিয়ে সাবস্ক্রাইব করুন
©2026. Markazul Quran Was Sunnah Institute. All Rights Reserved
Developed By Mohsin Mahmud
©2026. Markazul Quran Was Sunnah Institute. All Rights Reserved
Developed By Mohsin Mahmud
Developed By Mohsin Mahmud