About Course
আমরা প্রতিদিন সালাতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বেশ কিছু সূরা নিয়মিত তিলাওয়াত করি। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, আমাদের অনেকেরই এই সূরাগুলোর উচ্চারণ সহীহ শুদ্ধ নয়, কিংবা পূর্ণাঙ্গ সূরাটি আত্মস্থ বা মুখস্থ নেই।
অথচ রাসুলুল্লাহ ﷺ দৈনন্দিন জীবনে বিশেষ কিছু সূরা নিয়মিত পড়ার তাগিদ দিয়েছেন, যেগুলোর ফজিলত ও আমলী গুরুত্ব অপরিসীম।
আপনার প্রতিদিনের তিলাওয়াতকে নিখুঁত ও সুন্দর করতে এবং প্রয়োজনীয় সূরাগুলো আজীবনের জন্য হৃদয়ে গেঁথে নিতে মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ইনস্টিটিউট নিয়ে এসেছে বিশেষ “আমলী সূরা হিফজ কোর্স”।
এই কোর্সটি থেকে আপনি যা অর্জন করবেন:
গুরুত্বপূর্ণ সূরাসমূহের শুদ্ধতা ও হিফজ: দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি আমল হওয়া সূরাসমূহ এবং সালাতে বহুল ব্যবহৃত শেষ ১০টি সূরা তাজবিদসহ একদম শুদ্ধভাবে মুখস্থ করার প্র্যাক্টিক্যাল গাইডলাইন।
তাজবিদ ও মাখরাজ সংশোধন: প্রতিটি হরফের সঠিক উচ্চারণস্থল (মাখরাজ) এবং গুন্নাহ, মদসহ তাজবিদের মৌলিক নিয়মগুলোর বাস্তবমুখী অনুশীলন, যাতে তিলাওয়াত শুনতে অত্যন্ত মধুর শোনায়।
সূরাসমূহের আমলী ফজিলত ও শিক্ষা: হাদীসের আলোকে কোন সূরার কী বিশেষ ফজিলত তা জানা এবং সূরাগুলোর সংক্ষিপ্ত মর্মার্থ অনুধাবন করা।
সহজে মুখস্থ রাখার মনস্তাত্ত্বিক ট্রিকস: কর্মব্যস্ত জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও কীভাবে খুব সহজে ও অল্প সময়ে পড়া মুখস্থ করা যায় এবং দীর্ঘ সময় তা ভুলে না গিয়ে স্মৃতিতে ধরে রাখা যায়, তার আধুনিক ও কার্যকরী কৌশল।
কুরআনের হাফেজ হয়তো সবাই হতে পারে না, কিন্তু দৈনন্দিন জীবনের আমলী সূরাগুলো বুকে ধারণ করে ঘোরার আনন্দ ও প্রশান্তি অন্যরকম। রবের কালামকে নিজের অন্তরে ধারণ করার চেয়ে শ্রেষ্ঠ অর্জন আর কী হতে পারে!
ঘরে বসেই আপনার তিলাওয়াতকে ত্রুটিমুক্ত করতে এবং আমলী সূরাগুলো সুনিপুণভাবে মুখস্থ করতে আজই এনরোল করুন আমাদের এই কোর্সটি ।