About Course
পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলার এক মহান নিয়ামত এবং দুনিয়ার বুকে হাফেজে কুরআনগণ হলেন এই কালামের জীবন্ত সংরক্ষক, যাদের মর্যাদা ও ফজিলত বর্ণনা করে শেষ করা কঠিন। রাসুলুল্লাহ (সা.)-এর ভাষ্যমতে, জান্নাতে একজন মুমিনের মর্যাদার আসন ঠিক তত উঁচুতে হবে, যার যত বেশি কুরআন মুখস্থ থাকবে।
কুরআনের প্রতি এই গভীর ভালোবাসা থেকে আমাদের অনেকের মনেই হিফজ করার তীব্র ব্যাকুলতা কাজ করে; কিন্তু কর্মব্যস্ততা, পড়াশোনা কিংবা অফলাইনে মাদ্রাসায় গিয়ে সময় দেওয়ার সুযোগ না থাকায় সেই স্বপ্নটি অধরাই থেকে যায়। আপনাদের এই পবিত্র স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ইনস্টিটিউট নিয়ে এসেছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক “হিফজুল কুরআন কোর্স“।
আমাদের এই কোর্সের মূল লক্ষ্য হলো—দীর্ঘ ও কঠিন কোনো বোঝা না চাপিয়ে, অত্যন্ত যত্নসহকারে ধাপে ধাপে এবং সুদক্ষ উস্তায-উস্তাযাদের স্নেহশীল তত্ত্বাবধানে আপনাকে হাফিজ হওয়ার বরকতময় যাত্রায় এগিয়ে নেওয়া এবং ঘরে বসেই হিফজ সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করা।
দীর্ঘ মেয়াদে পুরো কুরআন পড়ার সুযোগ না থাকলেও আপনি চাইলে নিজের সুবিধাজনক সময়ে অন্তত গুরুত্বপূর্ণ আমলী সূরা বা ৩০ নং পারা (আম্মাপারা) হিফজ করতে পারেন।