About Course
সালাত কেবল যান্ত্রিক কিছু নিয়ম বা ওঠাবসা নয়; সালাত হলো বান্দা আর রবের মাঝে ভালোবাসার এক পরম মাধ্যম।
অথচ জীবনের অন্তহীন ব্যস্ততায় আর সঠিক জ্ঞানের অভাবে আমাদের কত নামাজ আজ প্রাণহীন, কত নামাজে মিশে থাকে অজস্র অবহেলা আর ভুল! যে ইবাদতের ওপর ভরসা করে আমরা পরকালের মুক্তির স্বপ্ন দেখি, সেই নামাজ কি সত্যিই রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী হচ্ছে?
জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতটিকে নিখুঁত ও কবুলযোগ্য করতে আমাদের এই আন্তরিক প্রয়াস—”ফিকহুস সালাত কোর্স”।
আসুন, এই অজ্ঞতার দেয়াল ভেঙে হৃদয়ের আকুতি দিয়ে রবের সমীপে দণ্ডায়মান হতে শিখি। জীবনের আর একটি নামাজও যেন নষ্ট না হয়, সেই আকুতি ও ভালোবাসার তাগিদে শুরু হোক নতুন পথচলা।