Edit Content

আম্মাপারা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির

Categories: কুরআন
Wishlist Share

About Course

কোর্স পরিচিতি: আম্মাপারা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির

পবিত্র কুরআনের ৩০তম পারা বা আম্মাপারা—যার সূরাগুলো আমরা প্রতিদিন আমাদের সালাতে সবচেয়ে বেশি তিলাওয়াত করি। অথচ আফসোসের বিষয় হলো, জীবনের কত হাজারো নামাজে আমরা এই সূরাগুলো প্রতিনিয়ত আউড়ে যাচ্ছি, কিন্তু আমাদের পরম দয়ালু রব এই ছোট ছোট আয়াতগুলোতে আমাদের ঠিক কী বার্তা দিয়েছেন, তার কিছুই আমাদের হৃদয় স্পর্শ করে না।

 

 না বোঝার এই দেয়াল থাকার কারণে আমাদের সালাতগুলো অনেক সময় যান্ত্রিক হয়ে পড়ে, মনের ভেতর সেই গভীর মনোযোগ আর প্রশান্তি আসে না। সালাতের এই অতৃপ্তি দূর করে নামাযকে প্রাণবন্ত করে তুলতে মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ইনস্টিটিউট নিয়ে এসেছে “আম্মাপারা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির কোর্স“। এর মূল উদ্দেশ্য হলো প্রতিদিনের চেনা সূরাগুলোর অর্থ ও নাযিল হওয়ার পেছনের কারণ এবং সংক্ষিপ্ত তাফসীর আমাদের হৃদয়ের গভীরে পৌঁছে দেওয়া।

 

মাত্র ২-৩ লাইনের এই ছোট ছোট সূরাগুলোর ভেতরের লুকিয়ে থাকা ঈমান উদ্দীপক আলোচনা, কিয়ামতের ভয়াবহতা এবং জান্নাত-জাহান্নামের জীবন্ত চিত্র যখন আপনি সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে জানতে পারবেন, তখন সালাতে আপনার দাঁড়ানোর অনুভূতিটাই বদলে যাবে।

 

দক্ষ উস্তাযদের সরল ও প্রাঞ্জল উপস্থাপনায় ঘরের চেনা পরিবেশে বসেই আপনি প্রতিদিনের তিলাওয়াতকৃত সূরাগুলোর আসল স্বাদ খুঁজে পাবেন, যা আপনার রুকু-সেজদাকে করে তুলবে প্রাণবন্ত।

 

 নিজের সালাতকে অর্থহীন অভ্যাসের বৃত্ত থেকে বের করে আল্লাহর সাথে এক নিবিড় কথোপকথনে রূপ দিতে আজই এই বরকতময় কোর্সে যুক্ত হোন। আপনার প্রতিদিনের ইবাদত ও জীবনের পথচলা কুরআনের এই শেষ পারার আলোয় চির-প্রশান্তিময় হয়ে উঠুক, ইনশাআল্লাহ।

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet
0
    0
    কোনো কোর্স নেইReturn to Courses