About Course
ইসলামী জীবনবিধানে ‘ত্বহারাত’ বা পবিত্রতা কেবল একটি ইবাদতের পূর্বশর্ত নয়, বরং এটি একজন মুমিনের দৈনন্দিন লাইফস্টাইল।
সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের বিশ্রাম পর্যন্ত—আমাদের প্রতিটি কাজে পবিত্র ও পরিচ্ছন্ন থাকাটা ঈমানের অর্ধেক।
অথচ সঠিক ইলমের অভাব বা লোকলজ্জার কারণে ওজু, গোসল কিংবা দৈনন্দিন জীবনের বিভিন্ন অপবিত্রতা ও নাপাকি দূর করার একদম বেসিক মাসায়েলগুলো নিয়ে আমাদের মনের ভেতর অনেক খটকা ও ভুল ধারণা থেকে যায়।
আপনার প্রতিদিনের জীবনকে একদম নিখুঁত, পবিত্র ও সন্দেহমুক্ত করতে মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ইনস্টিটিউট নিয়ে এসেছে প্র্যাক্টিক্যাল এই “ফিকহুত ত্বহারাত কোর্স”।
জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র ও ফ্রেশ রাখতে দ্বীনের এই জরুরি ইলমটুকু শিখে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
পবিত্রতার সব মাসায়েল একদম সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় এবং প্র্যাক্টিক্যাল উপায়ে শিখতে এখনই এনরোল করুন আমাদের এই কোর্সটি।