About Course
বিবাহ মানুষের জীবনের অন্যতম সুন্দর ও পবিত্র একটি অধ্যায়; যা কেবল দুটি মনের সামাজিক মেলবন্ধনই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান উপলক্ষ।
অথচ আফসোসের বিষয় হলো, দ্বীনি জ্ঞানের অভাবে আজ আমাদের সমাজের অধিকাংশ বিয়েতেই জড়িয়ে গেছে নানাবিধ ভুল, কুসংস্কার আর শরিয়ত পরিপন্থী জাঁকজমকপূর্ণ রুসম-রেওয়াজ। ফলে যে বন্ধনটি হওয়ার কথা ছিল প্রশান্তি ও রহমতের, তা অনেক সময়ই রূপ নেয় মানসিক দূরত্ব আর অশান্তিতে।
আপনার দাম্পত্য জীবনকে যাবতীয় কুসংস্কারের গ্লানি থেকে মুক্ত করে মধুর ও সুন্নাহ সম্মত উপায়ে একটি জান্নাতী পরিবার হিসেবে গড়ে তুলতে মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ইনস্টিটিউট নিয়ে এসেছে বিশেষ আয়োজন—”ফিকহুন নিকাহ কোর্স”।
♦ এই কোর্সের মূল ফোকাস হলো—বিয়ের প্রথম ধাপ তথা পাত্র-পাত্রী নির্বাচন ও প্রস্তাব দেওয়া থেকে শুরু করে মোহরানার সঠিক অধিকার, যৌতুক প্রথার কালো থাবা থেকে মুক্ত থাকার শরয়ী সমাধান এবং বাসর রাতের সুন্নাহ সম্মত আমলগুলোর এক স্বচ্ছ রূপরেখা আপনার সামনে তুলে ধরা।
রাসূলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের বৈবাহিক জীবনের সেই সোনালী ও নিখাদ ভালোবাসার আদর্শকে আমাদের বাস্তব জীবনে ফিরিয়ে আনাই এই কোর্সের প্রধান লক্ষ্য।
সম্পূর্ণ গবেষণালব্ধ এই আয়োজনে আপনি আরও জানতে পারবেন বিয়ের রুকন, শর্তাবলী, অভিভাবক (ওয়ালী) ও সাক্ষীর প্রয়োজনীয়তা , জন্ম নিয়ন্ত্রণের মতো সমকালীন স্পর্শকাতর বিষয়গুলোর নিখুঁত শরয়ী দিকনির্দেশনা।
একটি সুখী পরিবার যেমন সমাজের সম্পদ, তেমনি সেখানে কলহ কিংবা বিচ্ছেদ পুরো জীবনকে বিষাদময় করে তোলে। তাই এই কোর্সে দাম্পত্য জীবনের অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি, কলহ এবং তালাক, ইদ্দত ও রাজাআতের মতো জটিল আইনি ও পারিবারিক সমস্যার অত্যন্ত সংবেদনশীল ও সঠিক শরয়ী সমাধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার আগামী দিনের দাম্পত্য জীবনের পথ চলা হোক মসৃণ, প্রশান্তিময় ও বরকতময়, ইনশাআল্লাহ।