Edit Content

বেসিক ইসলাম ফর কিডস

Wishlist Share

About Course

কোর্স পরিচিতি: Basic Islam for Kids

আমরা আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় সেরা স্কুলে পাঠাই, তাদের সব আবদার পূরণ করি; কিন্তু সেই ঝলমলে ভবিষ্যতে যদি কুরআনের আলো আর দ্বীনি মূল্যবোধের অভাব থাকে, তবে কি সে ভবিষ্যৎ সত্যিই নিরাপদ?

 

বর্তমান ডিজিটাল যুগে কার্টুন, অ্যানিমেশন আর সোশ্যাল মিডিয়ার মোড়কে খুব সূক্ষ্মভাবে আমাদের সন্তানদের মনোজগতে দ্বীন ও নৈতিকতাবিরোধী চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে অজান্তেই তারা বাবা-মা থেকে দূরে সরে যাচ্ছে, সালাত ও ইবাদতের প্রতি এক ধরণের অনীহা তৈরি হচ্ছে।

 

আপনার আদরের সন্তানের নিষ্পাপ অন্তরে অবিশ্বাসের এই বিষাক্ত বীজ স্থায়ী রূপ নেওয়ার আগেই তাকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলা জরুরি। মা-বাবার এই নীরব আকুতিকে বাস্তবে রূপ দিতেই মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ইনস্টিটিউট আয়োজন করেছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বিশেষ আয়োজন—”Basic Islam for Kids“, যা আপনার সন্তানের শৈশবকে ঈমান, নৈতিকতা ও আত্মবিশ্বাসের অনাবিল আলোয় রাঙিয়ে তুলবে।

 

শিশুদের উর্বর মনকে ইসলামের সুমহান আদব-আখলাক দিয়ে সাজাতে এই কোর্সের সিলেবাসটি অত্যন্ত  গবেষণালব্ধ পদ্ধতিতে সাজানো হয়েছে। অভিজ্ঞ ও স্নেহশীল উস্তায-উস্তাযাগণের পরম যত্নে শিশুদের নূরানী কায়দা, মাখরাজ ও তাজবিদসহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের পাশাপাশি ইসলামের মৌলিক আকিদা ও মাসআলা-মাসায়েল শেখানো হবে।

 

শুধু কুরআন পঠনই নয়, বরং কচি মনে আল্লাহ ও তাঁর রাসুল ﷺ-এর প্রতি গভীর ভালোবাসা গেঁথে দেওয়া, সালাতের মধুর অভ্যাস, দৈনন্দিন জীবনের মাসনূন দোয়া এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধের মতো প্রয়োজনীয় শিষ্টাচার এই কোর্সের মূল প্রতিপাদ্য।

 

কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন প্রতিটি শিশুই খুব সহজে ও আনন্দের সাথে দ্বীনের বুনিয়াদি জ্ঞানকে নিজের জীবনে ধারণ করতে পারে।

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet
0
    0
    কোনো কোর্স নেইReturn to Courses